চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৮:১৭

সংগৃহীত ছবি 

চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।’

 

রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন চুয়াডাঙ্গা-২-এর সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, ‘বর্তমানে দেশে সারের চাহিদার পরিমাণ কত, চাহিদা অনুযায়ী ঘাটতি আছে কি না? থাকলে, তা কী এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ করার পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?’ 


জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের নিকট সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম পরিলক্ষিত হলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল হতে সার সরবরাহের মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়। 

কৃষিমন্ত্রী, সার


সূত্র: সমকাল.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার