দুই সিদ্ধান্তের অপেক্ষায় স্থির স্বর্ণের দাম

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩

সংগৃহীত ছবি 

আগের দিন ২ শতাংশ বেড়েছিল স্বর্ণের দাম। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) অবশ্য স্থির রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, মূলত দুটি সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব বাজারের মূল্যবান ধাতুটি। ওই কারণে আপাতত স্থির আছে স্বর্ণের দাম।

 

 


রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সপ্তাহের হিসাবে সামান্য মূল্যবৃদ্ধির পথে রয়েছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। এই তথ্যের ওপরই অনেকটা নির্ভর করছে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কি না।

 

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা নাগাদ স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্সে ৪ হাজার ৪৭৭ দশমিক ১০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২ শতাংশ।

 

 

ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতির চাপ কমতে থাকলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকার ইঙ্গিত দেওয়ার পর বাজারে সেপ্টেম্বরের সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। বর্তমানে বাজারে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ ধরা হচ্ছে।

 

 

এদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫২২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

 

বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের তথ্য দুর্বল হলে কিংবা বেকারত্ব বাড়লে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমতে পারে। এতে স্বর্ণের দাম আরও বাড়ার সুযোগ তৈরি হতে পারে। বিপরীতে শক্তিশালী কর্মসংস্থান তথ্য এলে সুদের হার বাড়ানোর প্রত্যাশা বাড়তে পারে, যা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করবে।

 

 

ভিটি মার্কেটসের রস ম্যাক্সওয়েলের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার চাহিদা এখনো বাজারকে সমর্থন করছে। ফলে দাম কমলেও বড় ধরনের পতনের সম্ভাবনা কিছুটা সীমিত থাকতে পারে।

 

 

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৬ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্লাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৮১১ দশমিক ২৮ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার