সংসদে আরও ৫ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩

সংগৃহীত ছবি 

ত্রয়োদশ জাতীয় সংসদে আজ আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত কমিটিগুলো হলো—সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

 


এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সংসদে পাশ হয়।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহানকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।

 

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।

 

 

পুনর্গঠিত দুটি কমিটির মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।

 

 

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি।

 

মোট ৫০টি কমিটির মধ্যে এদিনের পাঁচটি নিয়ে এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হলো।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার