হরমুজে আরও কমেছে জাহাজ চলাচল, বাড়ছে তেলের দাম

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪

সংগৃহীত ছবি 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ তীব্র হওয়ায় হরমুজ প্রণালিতে আরও কমে গেছে জাহাজ চলাচল। একই সঙ্গে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

 

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার খোলার পর ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৩ ডলারে উঠে যায়।

 

রয়টার্সের তথ্য অনুযায়ী, এই দাম স্থানীয় সময় বাংলাদেশে সকাল ৬টা ২৬ মিনিটের দিকে রেকর্ড করা হয়।

 

কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৪টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন রোববার এই সংখ্যা ছিল ১০টি।

 

হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী, অন্তত ৪৩৬টি জাহাজ স্থবির অবস্থায় রয়েছে।

 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এই পতন বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

 

জাহাজ চলাচলে বিঘ্নের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও তেলের বাজারে প্রভাব ফেলেছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার