বাংলাদেশে এআই ও সেমিকন্ডাক্টরে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান: ববি হাজ্জাজ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১

সংগৃহীত ছবি 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলে স্থানীয় সময় গতকাল সোমবার অনুষ্ঠিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশ’স গ্রোথ’ প্রতিপাদ্যে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

 

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের টেক প্রতিষ্ঠানগুলোর এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আগ্রহ দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে। এ সুযোগকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে।’

 

 

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ দক্ষ মানবসম্পদ ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিচ্ছে। এআই, ডেটা অবকাঠামো ও উচ্চপ্রযুক্তিনির্ভর খাতে বৈশ্বিক এ বিনিয়োগ ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে।

 

গোলটেবিল আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

 

 

উচ্চপর্যায়ের এ আলোচনায় বাংলাদেশি প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

 

 

কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।

 

 

যৌথ আলোচনায় এআই, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি স্থানান্তর ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন সম্ভাব্য দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
সূত্র: বাসস .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার