সর্বোচ্চ নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১১:৩১

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সারা দেশের মতো ফেনীতেও সর্বোচ্চ নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নিরাপত্তার চাদরে শারদীয় দুর্গা উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফেনী ও সোনাগাজীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন।

 

পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই মেসেজ, আমরা সবাই বাংলাদেশি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব জাতি মিলে আমরা মানুষ।’

 

 

তিনি বলেন, ‘বিগত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা যে সহযোগিতা করেছেন এটা আমরা কোনোদিন ভুলব না। আপনারা নির্বিঘ্নে পূজায় আনন্দ উৎসব করুন। নিরাপত্তার কাজে প্রশাসন কাজ করছে।’

 

 


এ সময় তিনি ফেনী শহরের কালীবাড়ি পূজামণ্ডপ, বাঁশপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মন্দির, জগন্নাথ বাড়ি মন্দির, গুরুচক্র মন্দিরসহ সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

সূত্র: কালবেলা .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার