বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: এনসিপি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৭

সংগৃহীত ছবি 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পদত্যাগ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 

 

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ।

 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে- জাতীয় নাগরিক পার্টি।’

 

এর আগে বিকেলে একই কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

 


জ্বালানি মন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি মন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না। তিনি এখন কথাও বলেন না। জ্বালানি খাতে সাত মাস ধরে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। ফলে জ্বালানিমন্ত্রীরও দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার