প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০২
সংগৃহীত ছবি
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গ্রোব এয়ারক্রাফট এস-এ এর আমন্ত্রণে গত ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানি সফর করেন।
সফরকালে, বিমান বাহিনী প্রধান জার্মানির তুসেনহাউজেন-মাটসিস-এ অবস্থিত গ্রোব এয়ারক্রাফট এসই-এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন, কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, যা বিমান বাহিনীতে ব্যবহৃত গ্রোব এয়ারক্রাফট-এর সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে।
এছাড়াও, তিনি জার্মানির রোটেনবাখ আ. ডি. পেগনিৎস এ অবস্থিত ডিল ডিফেন্স-এর এমএসএএন উৎপাদন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও কমান্ডার, চেক এয়ার ফোর্স এবং চেয়ারম্যান, ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স-এর আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান গত ২০ থেকে ২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন।
এ সফরকালে তিনি প্রাগ-এ অনুষ্ঠিত ‘দ্য ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এ যোগদান করেন এবং এর মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা যায়।
এই কনফারেন্সে আধুনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতা তথা মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ/অ্যাক্টিভ সেন্সর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার-এর প্রয়োগ এবং আর্মড ইউএভি, কাউন্টার-ড্রোন প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের আসন্ন চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
সূত্র: বাসস .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন