‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১১:৩৯

সংগৃহীত ছবি

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী ও সাফা কবির—সমসাময়িক সময়ের চার জনপ্রিয় অভিনয়শিল্পীর মধ্যে তিনজনই ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসার সামলে সমানতালে কাজও চালিয়ে যাচ্ছেন। কিন্তু সাফা কবিরের দিকেও ঘুরেফিরে আসে একই প্রশ্ন—কবে বিয়ে করছেন তিনি? 

 

 


তবে বিয়ে আর একক জীবন নিয়ে সমাজের অযাচিত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তিনি বলেছেন, এসব প্রশ্ন একেবারেই ব্যক্তিগত। 

 

সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। সাফা জানান, চারপাশে বন্ধুদের বিয়ে ও সন্তান হচ্ছে, আর এর মধ্যে নিজের সিঙ্গেল থাকা নিয়ে তাকে প্রায়ই অযাচিত প্রশ্নের মুখে পড়তে হয়। তার মতে, এই সময়ে এসেও মানুষের বোঝা উচিত, এ ধরনের প্রশ্ন কারও জন্যই স্বস্তির নয়। মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের মতো তারকাদেরও নিজের জীবন ও সময় দরকার, এটা সবার বোঝা উচিত।

 

 

এত চাপের মধ্যেও নিজেকে ভালো রাখছেন বলে জানিয়েছেন সাফা। তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’ তবে জীবনসঙ্গীর প্রসঙ্গ এলে তিনি জানান, শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের মানুষই তার পছন্দ।

 

 

অভিনয় নিয়ে সাফা বলেন, ‘পর্দায় একটি চরিত্রকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তোলা অনেক সময় কষ্টের, মানসিকভাবেও প্রভাব ফেলতে পারে। পেছনে নানা অস্বস্তিকর পরিস্থিতি বা ব্যস্ত সূচি থাকলেও দর্শকের ভালোবাসা পেতে শিল্পীরা সেরাটা দেওয়ার চেষ্টা করি আমি।’ 

 

 


তবে নিজের কাজ নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট নন বলে জানান এই অভিনেত্রী। তার মতে, একজন শিল্পীর জন্য এই অসন্তুষ্টি থাকাই ভালো। ভবিষ্যতে ওয়েব ফিল্মে এবং বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার তীব্র আগ্রহের কথাও জানান তিনি। 

 

 

নিজের জীবনদর্শন নিয়ে সাফা বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’

সূত্র: যুগান্তর.কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার