মেসি কাপে মেসির রসিকতা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৫

সংগৃহীত ছবি

নিজের নামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জুগিয়েছেন লিওনেল মেসি। তবে বক্তব্যের পর তার একটি মজার ঘটনা সবার নজর কেড়েছে। কথা বলতে গিয়ে অনুবাদকের অনুবাদের কথা প্রায় ভুলেই গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। পরে বিষয়টি মনে পড়তেই হাসিমুখে ক্ষমা চান তিনি। মেসির এই স্বতঃস্ফূর্ত আচরণ এবং অনুবাদকের বুদ্ধিদীপ্ত জবাব মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

যুক্তরাষ্ট্রের মায়ামিতে মেসি কাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। মেসি তরুণ খেলোয়াড়দের প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত উপভোগ করার পরামর্শ দেন। তার মতে, ফুটবল শুধু জয়-পরাজয়ের খেলা নয়। বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েরা এমন কিছু অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে ফিরবে, যা দীর্ঘদিন তাদের মনে থাকবে। ভবিষ্যতে তাদের ফুটবল ক্যারিয়ার যে পথেই এগোক না কেন, এই প্রতিযোগিতার অভিজ্ঞতা যেন তাদের জীবনে বিশেষ জায়গা করে নেয়।

 

 

বক্তব্য শেষ করার পর পাশে থাকা অনুবাদকের কথা মনে পড়তেই হাসতে শুরু করেন মেসি। এরপর মজার ছলে বলেন, 'দুঃখিত, ভুলেই গিয়েছিলাম যে তোমাকে অনুবাদ করতে হবে। কথাটা বেশ লম্বা করে ফেলেছি, তাই না?' মেসির এমন মন্তব্যে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়। অনুবাদকও পালটা রসিকতা করেন। বৃষ্টির মধ্যে শিশু খেলোয়াড়দের বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে চান না জানিয়ে তিনি সংক্ষেপে কাজ শেষ করার কথা বলেন।

 

 

মেসি কাপের দ্বিতীয় আসর চলবে ১ নভেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় ইউরোপ ও আমেরিকার ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রথম আসরে অংশ নিয়েছিল আটটি দল। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আট দিনের এই প্রতিযোগিতায় মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, আয়াক্স, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, নিউয়েলস ওন্ড বয়েজ, পালমেইরাস, ফ্লামেঙ্গো, ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ে এবং ইউই করনেলা।

সূত্র:ইত্তেফাক .কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার