পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৩:২৫

সংগৃহীত ছবি

কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ (মঙ্গলবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন এই তারিখ ঠিক করেছে। 

 

 

আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর পুরো পঞ্জিকা তারা অনুমোদন করেছে। কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রমজানের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পড়বে।

 

ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় দিবস


ঈদুল আজহা শুরু হবে ১৬ মে, রোববার। কাজাখস্তানে এটি ‘কুরবান আইত’ নামে পরিচিত। উৎসব চলবে তিন দিন। এর আগের দিন, শনিবার, পালিত হবে আরাফার দিবস।

 

রমজান শুরুর আগে মুসলিমরা শবে বরাত পালন করবেন। সেটি ২২ ও ২৩ জানুয়ারির মাঝের রাতে। গ্রীষ্মে মুসলিমরা নবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ, পালন করবেন। দিনটি ১৪ আগস্ট এবং তার পরের দিন।

 

 

তারিখ বদলাতে পারে কেন


কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন ব্যাখ্যা করেছে, হিজরি মাসের শুরুর তারিখ কীভাবে ঠিক করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে।

 

 

প্রতিটি মাসের শুরু নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। তাই এসব তারিখ এখনো সাময়িক। এগুলো একদিন এদিক-ওদিক হতে পারে।

 

এর আগে, চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১৯ মার্চ। ২০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

সূত্র :ইত্তেফাক .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার