প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১২:৫৫
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান না দেখিয়ে জনমত অগ্রাহ্য করলে শুধু অপমানিতই হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে খুলনাগামী লংমার্চের বহর মাওয়ায় পৌঁছালে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় সংকীর্ণ স্বার্থে নয়, বরং জনগণের মৌলিক ও সর্বস্তরের দাবি নিয়ে রাজপথে নেমেছি। একটি নির্দিষ্ট দাবি বাস্তবায়িত হলে অন্য দাবিগুলোও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।’ জনগণের ওপর আস্থা রেখে তিনি বলেন, জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘১১ দলীয় ঐক্য জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ৭টায় রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।
সূত্র: সমকাল .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন