এইচএসসি

সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:০০

সংগৃহীত ছবি 

সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। গত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।

 

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৭৪৫ জন।

 

 

বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ২০২৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ০ দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন।

 

 

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার সিলেট বোর্ডের ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ শতাংশ এবং ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।

 

 

এছাড়া ২০২০ সালে পাসের হার ছিল শতভাগ। ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫ শতাংশ, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭ শতাংশ, ২০১৭ সালে ৭২ শতাংশ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ শতাংশ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ শতাংশ এবং ২০১৪ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ।

 

 

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই বছর আগের বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করে সবাইকে পাস করানো হয়েছিল।

 

 

অন্যদিকে, ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেএসসি ও এসএসসি পরীক্ষার কিছু নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছিল। ফলে ওই দুই বছরের পাসের হার স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ছিল।
সূত্র: কালবেলা .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার