সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩০

লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের (এলইউআইসিএফ) সদস্যরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি আয়োজিত ‘সীরাত কনফারেন্স’—এর সীরাত কুইজ ও রাইটিং কনটেস্টে আটটি পুরস্কার অর্জন করেছেন। সীরাত কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং রাইটিং কনটেস্টে দ্বিতীয় স্থান অর্জনসহ মোট আটটি পুরস্কার পেয়েছেন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

 


এ সাফল্যের পর বিজয়ী শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সঙ্গে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাদের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতার দুটি বিভাগে সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন। 

 


তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরাম ইসলামি জ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের সদস্যদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা ড. মো. জিয়াউর রহমান, সহ—উপদেষ্টা মামুনুর রশিদ, ফোরামের সভাপতি রুমেদ আল ইমরান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁরাও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 


উল্লেখ্য, সীরাত কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী মো. ইয়াসীন আহমদ। তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৮তম ব্যাচের উম্মে হাজেরা। এ ছাড়া চতুর্থ স্থান অর্জন করেন বিবিএ বিভাগের ৬৩তম ব্যাচের মাসুদা আক্তার, পঞ্চম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৭তম ব্যাচের শাহরিয়ার আহমদ এবং ষষ্ঠ স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৫তম ব্যাচের ওমর শরীফ। অন্যদিকে, রাইটিং কনটেস্টে দ্বিতীয় স্থান অর্জন করেন বিবিএ বিভাগের ৬৪তম ব্যাচের নুরুল ইসলাম নাহিদ। এ বিভাগে অষ্টম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৪তম ব্যাচের মাহিন আলম এবং নবম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৮তম ব্যাচের উম্মে হাজেরা।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার