শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:০১

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাবব। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। তবে শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না।

 

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

 

এহছানুল হক মিলন বলেন, গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছিলেন বেশি। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ রেখে আমরা আগামীদিনে কাজ করা হবে। ফল সন্তষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামীদিনে ভালো করার চেষ্টা করব।

 

 

তিনি আরও বলেন, ফেল করাদের ফের পরীক্ষা কতদিনের মধ্যে নিলে ভালো হয় সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাবা হচ্ছে ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ভালো হয়।

 

 

এবার পাশেল হার কমার কারণ হিসেবে তিনি বলেন, কোথায় ঘাটতি রয়েছে সেটা আমাদের চিহ্নিত করে অ্যাড্রেস করতে হবে।

 

শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাবব। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে।

সূত্র: যুগান্তর.কম

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার