টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৩:১০

সংগৃহীত ছবি 

আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ এ সময়ে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।

 

 

পেট্রোবাংলা আরও জানায়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে এ সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

 

 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার