কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে কচুকাটা করবে জনগণ: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৬:৩২

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন। আওয়ামী লীগ ফিরলে হয়তো বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে জনগণ কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন, জনগণ আওয়ামী লীগকে আপনার দৃষ্টিতে দেখবে সেটা ভুল।

 


এদিন একই অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 


এ সময় উপস্থিত হাসনাত আব্দুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
সূত্র:যুগান্তর.কম

 

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার