২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আরদা গুলার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৬

সংগৃহীত ছবি

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন চুক্তিতে ২০৩২ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তুরস্কের তরুণ মিডফিল্ডার আরদা গুলার। লস ব্লাঙ্কোসদের জার্সিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই তরুণ। তিনি এখন আর শুধু ভবিষ্যতের প্রতিভা নন, দলের গুরুত্বপূর্ণ সদস্য।

 

 

পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন একাদশেও। তার ওপর আস্থা রেখেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

 

নতুন চুক্তিতে ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গুলের। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন করে তিন বছর যোগ হয়েছে।

 

 

২০২৩ সালে তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে ২ কোটি ইউরো ও বোনাসের বিনিময়ে রিয়ালে যোগ দেন গুলের। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। নামের পাশে আছে পাঁচটি মেজর শিরোপা। যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও ক্লাব বিশ্বকাপ।

 


২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া গুলের নতুন চুক্তিতে খুশি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি লিখেছেন এভাবে, ‘প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সি পরার সময়ই বুঝেছিলাম, বিশাল এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আজও সেই গর্ব ও আনন্দ অনুভব করছি। তবে এখন দায়িত্ব আরো বেশি।’

 

 

বিদায় বেলা নিজের ছাপ রাখতে চান গুলের। তিনি লিখেছেন, আমার স্বপ্ন, অনেক বছর এই জার্সি পরে খেলা, একসঙ্গে নতুন শিরোপা জেতা এবং একদিন এই ক্লাবের ইতিহাসে নিজের ছাপ রেখে যাওয়া।

সূত্র:কালবেলা .কম
 এসএ

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার