এবাদতকে কেন বোলিং করাননি শান্ত, কারণ জানালেন তাসকিন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১২:১৭

সংগৃহীত ছবি 

জোহানেসবার্গ টেস্টে তিনজন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এর মধ্যে এবাদত হোসেন বোলিং করেছেন মোটে ৭ ওভার। মাঝে হাসান মাহমুদ চোট পেয়ে মাঠ ছাড়লে কিছুক্ষণের জন্য পরিণত হয় ২ পেসারের দলে। তখনও এবাদতকে আক্রমণে আনা হয়নি। তা নিয়ে আলোচনা হয়েছে বেশ। এবার সংবাদ সম্মেলনে সে বিষয়ে মুখ খুলেছেন তাসকিন আহমেদ।

 

 

হাসান যখন চোট পেলেন, তা কাটিয়ে মাঠে ফিরেও লম্বা সময় বোলিং করেছেন। অথচ এবাদত হোসেন এখনো পর্যন্ত বল করেছেন মাত্র ৭ ওভার। তার কারণ কী?

 

তাসকিনের ভাষায়, ‘(বোলিংয়ে) একটু এদিক-সেদিক হলেই রান হচ্ছে। খুব ভালো ব্যাটিং উইকেট। গতকাল হয়তো স্পিনাররা ভালো করতে পারেনি। আজ কিন্তু মিরাজ ভালো শুরু করেছে। এ কারণেই দ্রুত কিছু উইকেট পড়েছে। বোলারদের জন্য মার্জিন খুব ছোট। একটু এদিক-সেদিক হলেই রান হচ্ছে। আপনারা দেখবেন, আমরাও প্রায় এক দিনেই ৪০০-এর কাছাকাছি করে ফেলেছিলাম।’

 

 

তাসকিন বলেন, ‘মার্জিন যেহেতু ছোট, অধিনায়ক হয়তো ভেবেছে যে দুই স্পিনার দুই পাশ থেকে ভালো করছে (তাই তাদের দিয়েই করিয়েছে)। হয়তো কিছুক্ষণের মধ্যেই সে (এবাদত) আসত। লাঞ্চের পরেই তার আসার কথা ছিল। পরে তো বৃষ্টি হলো। শুরুর এক-দুই ঘণ্টা বাদে সারা দিনই ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। কাল কেমন হয়, সেটা আসলে মাঠে গেলেই বোঝা যাবে।’

 

 

ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের বাড়তি চাপ নিতে হচ্ছে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘চাপ তো আসলে দুনিয়ার সব জায়গাতেই থাকে। এমন ফ্ল্যাট উইকেটে যদি লম্বা জুটি হয়, তখন ধৈর্য ধরে বল করা ছাড়া তেমন কিছু করার থাকে না। এ জন্য উইকেট পাওয়াটা জরুরি ছিল।’

 

 

গতকাল দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাসকিনের একটি ক্লিপ, যেখানে তিনি বলছেন ‘থ্যাঙ্ক ইউ আল্লাহ’। সে বিষয়েও কথা বললেন তিনি। বলেন, ‘শুধু উইকেট না, যেকোনো কিছুতেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা সব সময় জানাই। তখন ব্রেক থ্রুটা খুব জরুরি ছিল, তাই (আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলাম উইকেট নিয়ে)।’
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার