শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নি'ষি'দ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৩১

সংগৃহীত ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

সংসদে চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাউশির জারি করা নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

 

 

মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।

 

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কোনো কোনো দেশ এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নও করছে।

সূত্র: আরটিভি নিউজ.কম
 এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার