প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১২:২৯
সংগৃহীত ছবি
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২১ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বড় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে নিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিশ্ববাজারে দেশিয় পণ্য তুলে ধরতে লন্ডন, সিংগাপুরসহ অন্যান্য দেশে মেলার আয়োজন করা হবে।’
এসব শিল্পের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন