তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৬

সংগৃহীত ছবি

জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে প্রস্তাবিত ম্যাচ দুটি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে হওয়ায় এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

 

গত শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় কিরগিজস্তানের আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়। তবে ঘরোয়া ফুটবল লিগের সূচি এবং জাতীয় দলের খেলোয়াড়দের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমে বলেন, ‘আমরা একটি আমন্ত্রণ পেয়েছি। নির্দিষ্ট দিনে আমাদের হাতে যে দল থাকবে, সেই দল নিয়েই আমরা সব সময় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লিগ ও এর সূচি বিবেচনা করতে হবে।’

 

 

কিরগিজস্তানের আমন্ত্রণ গ্রহণ করলে কয়েক দিনের জন্য স্থগিত রাখতে হতে পারে বাংলাদেশ ফুটবল লিগ। একই সঙ্গে ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে ম্যাচ হওয়ায় হামজা চৌধুরী, সামিত সোম ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলারদের ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে।

 

 

এ ছাড়া চলমান ঘরোয়া মৌসুমের মধ্যে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো রাজি হবে কি না, সেটিও বড় প্রশ্ন। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল ঘরোয়া লিগ। ফলে আবারও লিগের সূচিতে বিরতি তৈরি হলে সেটি নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

সূত্র:ইত্তেফাক.কম
 এসএ

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার