নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে যা করতে হবে কর্মচারীদের

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৪:০৪

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

অর্থ বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। এ সিদ্ধান্ত সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভাতা না বাড়ায় সবার বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন পে স্কেলের সুবিধা পেতে হলে অপেক্ষা করতে হবে কর্মচারীদের।

 

 

নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতনের হিসাব আলাদা।

 

 

মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়। ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।

 

 


এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

 

নতুন বেতনকাঠামোর মূল্যস্ফীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে, বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

 

 

তার মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।

সূত্র: যুগান্তর .কম
 এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার