হজম ভালো রাখতে সহায়ক তিন মসলার পানীয়

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪৪

সংগৃহীত ছবি 

খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান না করা কিংবা খাবারে অতিরিক্ত তেল-মসলার ব্যবহার এর অন্যতম কারণ হতে পারে। হজম প্রক্রিয়া ভালো রাখতে তাই খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিনের পানীয়ের দিকেও নজর দেওয়া জরুরি। রান্নাঘরে থাকা তিনটি মসলা—জিরা, জোয়ান ও মৌরি দিয়ে তৈরি পানীয় এই পানীয় হজমশক্তি বাড়াতে সাহায্য করে। 

 

 

জিরা: জিরায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান বিশেষ করে 'কিউমিনালডিহাইড' হজম প্রক্রিয়াকে সহজ করে। প্রচলিতভাবে পেট ফাঁপা ও বদহজমের অস্বস্তি কমাতে জিরা ব্যবহার করা হয়।

 


জোয়ান: স্বাদ বাড়ানোর পাশাপাশি, গ্যাস, বদহজমের মতো সমস্যা মোকাবেলায় জোয়ান ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাইমল থাকে। কার্মিনেটিভ বৈশিষ্ট্যের কারণে এটি গ্যাস এবং পেট ফোলা দূর করতে সাহায্য করে।

 


 মৌরি: খাবারের পর মৌরি চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। এতে অ্যানিথোল, ফেঞ্চোন এবং এস্ট্রাগোল এর মতো উপাদান রয়েছে। এগুলো মৌরিকে 'অ্যান্টিস্পাসমোডিক' গুণাগুণ দেয়। তাই মৌরি হজমের অস্বস্তি কমায়। 

 

যেভাবে তৈরি করবেন

 

এই পানীয় তৈরিতে প্রয়োজন জিরা, জোয়ান ও মৌরি। তিনটি উপাদান সমপরিমাণে নিয়ে ভালো করে গুঁড়া করে নিতে পারেন। এবার এক গ্লাস পানিতে মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে পান করুন। চাইলে হালকা গরম অবস্থায় পান করতে পারেন।

 

কখন পান করবেন

 

সকালে খালি পেটে পান করার কথা বলা হলেও, এই পানীয় খালি পেটে পান করলেই বেশি উপকার পাওয়া যায়—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। কারও কারও ক্ষেত্রে মসলার পানীয় অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি বাড়াতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পান করা উচিত। সূত্র: এশিয়াননিউজনেট
সূত্র: সমকাল .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার