আ.লীগ সরকারের অ'নি'য়'ম ও অ'র্থ'পা'চা'রে অর্থনীতি সং'ক'টে পড়েছে: রাষ্ট্রপতি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১২:৪২

সংগৃহীত ছবি 

দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

 

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে।’

 

মির্জা ফখরুল জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।
এছাড়া ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।

 

 

এসময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার