বাংলাদেশে অ'স্থি'র'তা'য় পোশাকের ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৬

সংগৃহীত ছবি 

বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএমসহ বিভিন্ন আন্তর্জাতিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের প্রায় ১০ শতাংশ মাসিক ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত।

 

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথমার্ধে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তিনজন পোশাক কারখানার মালিক এ তথ্য জানিয়েছেন। কারখানার মালিকদের ভাষ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পের জন্য এটি বড় ধরনের ধাক্কা। বর্তমান শ্রমিক অসন্তোষের অবসান হলেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা ক্রমেই কমে আসছে। এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন পোশাকের উৎস হিসেবে একাধিক দেশকে বেছে নিচ্ছে।

 

 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রমিক বিক্ষোভের কারণে পোশাক উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই শিল্প থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি করে পোশাকশিল্প।

 

ভারত ছাড়াও সুবিধা পাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া

 

ক্রয়াদেশ স্থানান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা।
সূত্র: খবরের কাগজ .কম    
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার