প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ২২:০২
গত ৪ আগস্ট আওয়ামী সরকার পতনের এক দিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সাবেক সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এমএ মান্নানের জামিননামা (মুক্তির কাগজ) কারাগারে এসে পৌঁছেছে।
বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন পাবার পর মুক্তির কাগজপত্র আদালত থেকে সুনামগঞ্জ কারাগারে পৌছায়। তবে সুনামগঞ্জ কারাগারে মুক্তির কাগজপত্র এসে পৌঁছালেও আজ মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ এর আগে চিকিৎসার জন্য সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে নেয়া হয় এম এ মান্নানকে। বর্তমানে সিলেট কারাগারের অধীনে থেকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: এমএ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক
সুনামগঞ্জ কারাগারের জেলার হূমায়ূন কবির বলেন, এম এ মান্নানের মুক্তির কাগজপত্র আদালত থেকে আজকেই আমরা পেয়েছি। তিনি বর্তমানে সিলেট কারাগারের অধীনে আছেন তাই আগামীকাল আমরা সিলেটে তার কাগজপত্র পাঠাবো। সিলেট কারা কর্তৃপক্ষ সিলেট থেকে এম এ মান্নানকে মুক্তি দিবেন।
এর আগে : বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন