এমএ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ১২:৩২

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে নেয়া। ছবি. সুখবর

সুনামগঞ্জে এমএ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়েছেন বিচারক। বেলা ১১ টায় সময় জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিতে এই ঘটনা ঘটে। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এজলাসে উঠার পরেই দু’পক্ষের হট্টগোল শুরু হয়। এমন ঘটনার পরে এজলাস ছাড়েন তিনি। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ হয়।

 


বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পরে দু’পক্ষেরই হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। এই বিষয়ে আমরা বাদীপক্ষ জানি না। এনিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেয়ার জন্য আদালতকে বলেছি আমরা। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চান নি। আসামীপক্ষ শুনানিতে অংশগ্রহণের জন্য তুরজোর করেছে। এটি নিয়ে হট্টগোল হয়েছে। পরে ‘আদালত’ এজলাস থেকে নেমে গেছেন।

 

আরও পড়ুন: সাবেক মন্ত্রী এমএ মান্নান অসুস্থ/ ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

 

শুনানিতে পিপি এপিপিদের ভূমিকা কী ছিলো? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পিপি এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। তারা আসামী পক্ষে থেকেছেন। নিম্ন আদালতেও এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আজকেও করেছি। এই পরিস্থিতিতে সুনামগঞ্জে বিচার কার্যক্রম আগামীতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

 

বাদীপক্ষের আরেক আইনজীবী মল্লিক মইনউদ্দিন সোহেল বললেন, কোনো আইনজীবীর সাবমিশন ছাড়া এডমিশনটা অস্বাভাবিক। এতে আদালতকে নিয়েও প্রশ্নের উদ্রেক হয়। আমরা মনে করছি এই অস্বাভাবিক প্রক্রিয়ায় জামিন শুনানি অস্বাভাবিকই হবে। এমন আশংক রয়েছে।


এছাড়াও কথা বলেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম।

 


জেলা আইনজীবী সমিতির সভাপতি, আসামীপক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার মামলার অ্যাডমিশন হয়েছে। আজকে শুনানী জন্য ধার্য্য তারিখ দেওয়া হয়। এভাবে এই আদালতে এর আগে বহুবার হয়েছে।

 

এসআরএ

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার