বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামছেন মেসি

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ১৩:১৯

সংগৃহীত ছবি 

মেজর লিগ সকারের ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে ইন্টার মিয়ামি। তবে এই ম্যাচের বিশেষত্ব হচ্ছে, এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। 

 

 

মিয়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে শুক্রবার প্রথমবারের মতো দলের অনুশীলনে যোগ দেন মেসি। মেজর লিগ সকার মৌসুম আবার শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম অনুশীলন। শনিবারের ম্যাচে খেলার জন্য তাদের দুজনকেই তালিকাভুক্ত করা হয়েছে।

 

 

শুক্রবার সাংবাদিকদের ইন্টার মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস বলেন, ‘(মেসি) একটু আগেই এখানে এসেছে, তাই এই নিয়ে আমাদের এখনও ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে (সে এবং দে পল) ফিরেছে, এটাতে আমরা খুশি।’

 

 

মেসি ছাড়াই দুর্দান্ত ফর্মে আছে ইন্টার মিয়ামি। তারা টানা সপ্তম জয়ের সন্ধানে আছে। এই ধারা শুরু হয়েছিল ৯ মে থেকে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী মিয়ামি নিজেদের এই পুরস্কারের কাছাকাছি অবস্থানে আছে, কারণ শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে।

 

 

সম্প্রতি সই করা ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো তার প্রথম ঘরের মাঠের ম্যাচ খেলবেন। গত শনিবার মন্ট্রিয়লে ১-০ গোলে জয়ের ম্যাচে ক্লাবের হয়ে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে জয়সূচক গোলটি করে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের বিরতির পর দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি, আর মিয়ামির সবশেষ তিন ম্যাচে তার গোলসংখ্যা ছয়টি।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার