মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় সমমনা জোটের অভিনন্দন

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১০:৫৭

সংগৃহীত ছবি 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।

 

 

শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত আগামীর রাষ্ট্রপতিকে অগ্রিম শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

 

 

তারা আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা দিয়ে দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণ করবেন। কেন না, ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী আন্দোলন এবং মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বদা আপসহীন ভূমিকা পালন করেছেন। আজীবন সংগ্রামী এই নেতা মানুষের গণতান্ত্রিক মুক্তির লক্ষ্যে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন।

 

 

তিনি আরও যোগ করেন, রাজনীতিতে তার অতুলনীয় অবদানের যথার্থ স্বীকৃতিস্বরূপ তাকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। ইনশাআল্লাহ তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সমমনা জোটের নেতারা বিশ্বাস প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বলিষ্ঠ অবদান রাখবেন। তাকে মনোনয়ন দেওয়ার মতো সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

 

 

সমমনা জোটের বিবৃতিদাতা নেতারা হলেন- এনপিপির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন‍্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন, ডেমোক্রেটিক লীগের সভাপতি মইনউদ্দিন কাদরী, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ এবং মহাসচিব খোকন চন্দ্র দাস, আবু সৈয়দ, জামিল আহম্মেদ, সাইফুল আলম প্রমুখ।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার