লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৯:২৩

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা ও ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী—১ এ অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।  

 


লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে এসময় তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ক্লাবটি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে যা খুবই প্রশংসনীয়। তিনি এ ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। 

মানবিক ও আর্থিক সহায়তার অংশ হিসেবে অনুষ্ঠানে একজন নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। 
অনুষ্ঠানে লিডি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন এবং ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার