গ্রেপ্তার বাবুল মিয়া চার দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:০৬

সিলেটে ট্রিপল মার্ডার

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় আলোচিত ট্রিপল মার্ডারে সন্দেহভাজন গ্রেপ্তার রংমিস্ত্রি বাবুল মিয়াকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 


সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকালে বাবুল মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 


গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের গৃহকর্মী তাহমিনার (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। হত্যাকান্ডের পর ওইদিনই পুলিশ বাবুল মিয়া নামের ব্যক্তিকে আটক করে পুলিশ। বাবুল মিয়া হত্যার কথা স্বীকারও করেছে বলেও দাবি পুলিশের।

 


তবে এ ঘটনায় ভাড়াটে খুনির মাধ্যমে সম্পত্তিসংক্রান্ত বিরোধ রয়েছে বলে সাত্তার—সুরাইয়া দম্পতির মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী সেলিনা সুলতানার দাবি। গত শুক্রবার তিনি দেশে ফিরে মামলায় এ অভিযোগ করেছেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার