৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ তিন মাসে জব্দ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:২৪

৪৮ বিজিবির অধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত রুট থেকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে গত তিন মাসে ৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ (চোরচালান) জব্দ করা হয়েছে।  

 


রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিলেটে বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধ করা এখন বেশি চ্যলেঞ্জিং হয়ে উঠেছে বলে মন্তব্য করে ৪৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, কিছুদিন আগে আমরা অবৈধভাবে পাথর উত্তোলনকারী ট্রাক আটকালে একদল লোক মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করে ট্রাক ছিনিয়ে নেয়। তারা সিলেট তামাবিল সড়ক আটকে সমস্যা সৃষ্টি করে। এই মব ঠেকানোটাই একটি বড় কনসার্ন। তারা মব সৃষ্টি করে অবৈধ জিনিসকে বৈধ করতে চায় এবং তাদের মবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমনের শিকার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়েন।

 

 

 

 

 

 

 

 


৪৮ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে ৫৭ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ১০ হাজারের বেশি ভারতীয় মদ, ২২৬০ টি গরু মহিষ জব্দ করা হয়। পাশাপাশি ৮ জনকে আটক করা হয়। বিজিবির এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। শনি ও রবিবারের জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এসসব মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাই অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার