যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব তেলের বাজারে

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:৫৫

সংগৃহীত ছবি 

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে।  শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৮২ ডলারে দাঁড়িয়েছে। 

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৮৬.৭৮ ডলার হয়েছে।

 

চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে তেলের দাম উর্ধ্বমুখী রয়েছে। 

 

গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। এতে উভয় ধরনের তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 

এর আগে সর্বশেষ কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার