বিশ্বম্ভরপুরে ৪২ বোতল বিদেশী মদ ও ২৬ কেজি ভারতীয় ফুচকা জব্দ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২০:৩৯

বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশী মদ এবং ২৬ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করেছে র‌্যাব—৯। শুক্রবার র‌্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ ক্যাম্প)—এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 


র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক আড়াইটায় র‌্যাবের আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন মাছিমপুর বাজারে অবস্থানকালে খবর পায় যে, ধনপুর ইউনিয়নের মাছিমপুর এলাকায় একটি আবাদি জমির পাশে কয়েকজন ব্যক্তি মাদক ও চোরাচালানকৃত পণ্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ২টা ৫০মিনিটে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ওই বস্তা দু’টি তল্লাশি করে ৪২ বোতল বিদেশী মদ এবং ২৬ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

 


শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব—৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার