প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১২:১৬
জয়পুরহাট
সংগৃহীত ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব ও বোরকা পরে চুরি করতে একটি বাড়িতে প্রবেশের পর ধারালো অস্ত্রসহ আব্দুল মুমিন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। এ সময় তার সঙ্গে থাকা আরেক যুবক পালিয়ে গেছে।
বুধবার দিবাগত রাতে উজয়পুরহাটের পজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
আটক আব্দুল মুমিন ও তার সহযোগী আরিফুল ইসলাম রোয়াইর গ্রামের বাসিন্দা।
ওসি মুক্তারুল আলম জানান, রাত ২টার দিকে রোয়াইর গ্রামের বেলাল হোসেনের বাড়িতে হিজাব ও বোরকা পরিহিত দুই যুবক চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে বেলালের স্ত্রী সাজেদা বেগমের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাজেদা বেগম তাদের দেখে চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন।
পরে দুই যুবক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা আব্দুল মুমিনকে ধারালো অস্ত্রসহ আটক করে। এ সময় তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে আব্দুল মুমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র : সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন