নতুন রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৩:৪৫

সংগৃহীত ছবি 

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

 

 

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই ফখরুলের একটি ছবিসহ এই পোস্ট দেন তিনি।

 

শফিকুর রহমান ফেসবুকে লেখেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।

 

 

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদে। মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়ে পরাজিত হন।

 

 

নির্বাচন কমিশন ফল ঘোষণার পর সংসদ কক্ষেই মির্জা ফখরুলকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা। তাকে বুকে টেনে নেন। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার