পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১১:৩৯

সংগৃহীত ছবি 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ দায়িত্ব বণ্টন করা হয়।

 

 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।

 

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

 

 

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত বিষয় দেখভাল করবেন।

 

 

এছাড়া, তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও অন্তর্ভুক্ত থাকবে।

 

পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সূত্র: বাসস .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার