প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১২:০৪
সংগৃহীত ছবি
বিনোদন জগতের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং একটা সময় প্লেব্যাক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সেই সময় তৈরি হয়েছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা-কল্পনা। এমন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছিল আরেক ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শান্তনু মুখোপাধ্যায় ওরফে শানকে।
নব্বই ও দুই দশকের অন্যতম জনপ্রিয় শিল্পীদের একজন হচ্ছেন শান। তার মেলোডিয়াস গায়কীর জন্য বিশেষভাবে সমাদৃত। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে— 'চান্দ সিফারিশ', 'হে শোনা', 'যব সে তেরে নয়না', 'বেহেতি হাওয়া সা থা ভো'।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শান বলেন, অরিজিতের সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজের অতীতকে মেলাতে পারছেন। একসময় তিনিও একইভাবে গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ সংগীতশিল্পী বলেন, ‘বিষয়টি এমন নয় যে সে পুরোপুরি গান গাওয়া ছেড়ে দিয়েছে। সে এখনো গান গাইছে এবং আমার মনে হয় সামনে আরও অনেক প্লেব্যাক করবে। পরিস্থিতি অতটা চরম নয়।’
কেন অরিজিতের এমন সিদ্ধান্ত? এ প্রসঙ্গে উত্তরে শান বলেন, ‘এই প্রশ্নের সঠিক উত্তর তো শুধু অরিজিৎ নিজেই দিতে পারবে। তবে তার রেকর্ড করা অনেক গান এখনো মুক্তি পায়নি। আগামী দুই বছর শ্রোতারা অরিজিতের নতুন অনেক গান শুনতে পাবেন।’ তিনি বলেন, ‘কে বলতে পারে, হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে! এটা তো আর পাথরের লেখা কোনো সিদ্ধান্ত নয় যে বদলানো যাবে না।’
নিজের ক্যারিয়ারের এক চরম বাস্তবতার কথা স্মরণ এ সংগীতশিল্পী বলেন, বয়স যখন ৩৩ কিংবা ৩৪ বছর ছিল, সেই সময় তিনিও হুবহু এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। শান বলেন, সেই সময়ে আমি প্রায় সব ধরনের গান গেয়ে ফেলেছি। দুই-তিনটি বড় পুরস্কারও পেয়েছিলাম।
তিনি বলেন, এর পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার একটা ইচ্ছা আমার ছিল। ভাবতাম, জীবনে এতদূর যখন এসেছি, সমাজের জন্য কিছু করা উচিত। কিন্তু কাজের চাপে সময় পেতাম না। মনে হতো, একই চক্রে ঘুরপাক খাচ্ছি।
সূত্র: যুগান্তর .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন