মেসির লিগে নতুন ইতিহাস, রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪

সংগৃহীত ছবি 

ফুটবলার কাভান সুলিভান। একের পর এক মাইলফলক ভেঙে মার্কিন ফুটবলে নতুন রূপকথা লিখছেন ১৬ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত সেনসেশন। আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার এই ফুটবলার আরেকটি ইতিহাসের পাতা দখল করেছেন।

 

 

সিএফ মন্ট্রিলকে হারানোর ম্যাচে গোল করে প্রথম কোনো ‘টিনেজার’ হিসেবে টানা পঞ্চম ম্যাচে গোলে অবদান রাখলেন কাভান।

 

রোববার (৬ সেপ্টেম্বর) এমএলএসের ম্যাচটিতে মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। ১৬ বছর বয়সী এই মার্কিন ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এখন আলোচনার কেন্দ্রে।

 

 

প্রথমে ফিলাডেলফিয়ার এক ফুটবলার বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের আগুয়ান গোলরক্ষকের কাছে পরাস্ত হন। পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে জড়ান কাভান সুলিভান। একাধিক প্রতিপক্ষের বাধা এড়াতে তিনি সফল হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে চতুর্থ গোল করলেন কাভান।

 


চলতি মৌসুমে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট নিয়ে মোট ১১ গোলে অবদান রাখলেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই কাভান। যা এমএলএসে ১৬ বা এর কম বয়সী (টিনেজার) ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেড্ডি আদু ‘টিনেজার’ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১০ গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার