প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।
এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন করে স্বর্ণের দামে পরিবর্তন না আসায় রোববারও (১৩ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এক নজরে স্বর্ণের নতুন দাম
স্বর্ণের ধরন দাম বৃদ্ধির পরিমাণ আজকের দাম (প্রতিভরি)
২২ ক্যারেট ১,০৫০ টাকা বেড়েছে ২,৩২,৯৩০ টাকা
২১ ক্যারেট ১,০৪৯ টাকা বেড়েছে ২,২২,৪৯০ টাকা
১৮ ক্যারেট ৯৩৩ টাকা বেড়েছে ১,৯১,০৫৬ টাকা
সনাতন পদ্ধতি ৭৫৮ টাকা বেড়েছে ১,৫৬,০৬৪ টাকা
এর আগে কমেছিল স্বর্ণের দাম
এর আগে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
অপরিবর্তিত রুপার দাম
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়।
এক নজরে রুপার দাম
রুপার ধরন আজকের দাম (প্রতিভরি)
২২ ক্যারেট ৫,০১৫ টাকা
২১ ক্যারেট ৪,৭৮২ টাকা
১৮ ক্যারেট ৪,০৮২ টাকা
সনাতন পদ্ধতি ৩,০৯১ টাকা
সূত্র: কালবেলা .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন