প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৮
সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া শটগানের গুলিতে একজন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আহত পরিচ্ছন্নকর্মীর নাম রুবেল আহমদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.jpg)
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনাবশত বলছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এসময় তিনি পাখি তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছুঁড়েন। তবে গুলিটি গিয়ে লাগে পাশে থাকা পরিচ্ছন্নতা কর্মী রুবেলের কোমড়ে। আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম রয়েছে। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছুঁড়ছিলেন। এতে দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেছেন, শর্টগানের গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিচালক জানান, এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি নাম তা খতিয়ে দেখা হবে।
সিলেট থেকে আরো পড়ুন