বিশ্ব হার্ট দিবস আজ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯

সংগৃহীত ছবি 

মানুষের শরীরের অন্যতম বিশেষ একটি অঙ্গ হলো হার্ট। তবে দিন দিন এ অঙ্গটি দুর্বল হয়ে পড়ছে। তাই হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী পালিত হয়ে বিশ্ব হার্ট দিবস। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে দিবসটি পালিত হচ্ছে।

 

 

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে সচেতন জীবনযাপন ও কিছু স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

 

 

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দেশে প্রতি বছর হৃদরোগে মারা যান দুই লাখের বেশি মানুষ।

 

 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম হৃদস্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যতালিকায় অতিরিক্ত লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বি কমিয়ে শাকসবজি, ফলমূলসহ পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ানো উচিত। পাশাপাশি ধূমপান পরিহার করাও হৃদযন্ত্র সুস্থ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

 

যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম কিংবা হঠাৎ দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: কালবেলা .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার