৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১১:১৬

সংগৃহীত ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (১৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে আসন্ন শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়, আগামী ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। অন্যদিকে, শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর, সাপ্তাহিক ছুটি ২৩ ও ২৪ অক্টোবর এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র:যুগান্তর.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার