প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭
সুনামগঞ্জ সদরে পারিবারিক কলহের জের ধরে ৭০ বছর বয়সী এা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছে পাষান্ড ছেলে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন। তিনি সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর রাতে নিজ বসতঘরে এই হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে নুরু আলম (৪৬) কে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন সেখ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানতে পেরেছি মা ও স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন