সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত আজ, আলোচনায় কারা?

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৪:২২

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে বিএনপির জন্য বরাদ্দ ২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সোমবার (১৯ অক্টোবর) বৈঠকে বসছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শূন্য হওয়া আসনটিতে মনোনয়ন পেতে ৬৮ জন নারী নেত্রী ফরম জমা দিয়েছেন।

 

 

তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্তত চার নেত্রীকে নিয়ে চলছে আলোচনা।

 

 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বোর্ডের সদস্য এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী ৬৮ জনের মধ্যে রয়েছেন সাবেক নারী সংসদ সদস্য, জ্যেষ্ঠ নেতাদের উত্তরসূরি এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেত্রীরা। তবে তাদের মধ্যে অন্তত চারজনকে নিয়ে জোরালো আলোচনা চলছে।

 

 


দলটির জ্যেষ্ঠ নেতারা জানান, রাজপথে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলের প্রতি আনুগত্য, স্বচ্ছ ভাবমূর্তি ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

 

 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজধানীর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গত ১ অক্টোবর তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

 

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ অক্টোবর। তবে বিএনপি একক প্রার্থী হিসেবে যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।

সূত্র:কালবেলা .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার