যাদুকাটায় ফের বালু উত্তোলনের অনুমতি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৬:৫২

যাদুকাটা নদী। ছবি সু. খবর

সুনামগঞ্জের বৃহৎ বালু মহাল যাদুকাটা ১ ও ২ থেকে পুনরায় বালু উত্তোলনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। বাংলা বছরের অবশিষ্ট সময়ের জন্য এই (৩ কার্তিক থেকে ৩০ চৈত্র’ ১৪৩৩) অনুমতি দেওয়া হয়। সোমবার তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াকে বালু মহাল দুটির দখল বুঝিয়ে দেওয়া হয়। তবে ওই মহালের উত্তোলিত বালু থেকে সরকারি রয়েলিটি আদায়ের মূল্য তালিকা সোমবার মহালের দৃশ্যমান স্থানে স্থাপন করা হয় নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা-১ বালু মহালের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৯ টাকা। অন্যদিকে, যাদুকাটা ২ বালু মহালের ইজারা মূল্য ধরা হয়েছে ২৬ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৩৫৩ টাকা। মহাল দুটির ইজারার মেয়াদ ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বললেন, সর্বশেষ এই দুই বালু মহালের ইজারা প্রদান নিয়ে আলাদা আলাদাভাবে হাইকোর্টে রিট করেন সাবেক দুই ইজারাদার শাহ্ রুবেল ও রতন মিয়া। শাহ্ রুবেল এক পর্যায়ে মামলা প্রত্যাহার করে নেন। রতন মিয়ার রিটের স্থগিতাদেশের বিরুদ্ধে নাসির মিয়া আপিল করলে, আদালত ১৫ দিনের জন্য রতন মিয়ার স্থগিতাদেশটিও স্থগিত করেন। এরপরই জেলা প্রশাসনের রাজস্ব শাখা আজ সোমবার দখল বুঝিয়ে দেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার