মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দামে ফের ঊর্ধ্বগতি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৩:০৯

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম ফের বেড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।

 

 

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৬৭ সেন্ট।

 

এদিকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র:যুগান্তর .কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার