সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৩:২১

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে ইন্টারনেটের একটি বড় অংশ পরিচালিত হয় পিএইচপি নামের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সম্প্রতি এতে বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হ্যাকারদের হামলা থেকে বাঁচতে দ্রুত সিকিউরিটি আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এখনই আপডেট দিতে পারছে না, তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা।

 

 

এই সতর্কতার পর ফিনল্যান্ড সরকার, নেদারল্যান্ডসের জাতীয় সংসদ, উইকিপিডিয়ার কিছু অংশ এবং বিবিসির কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠানসহ বিশ্বের বহু সাইট তাদের সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

 

 

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গত ১০ বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা এই বিপজ্জনক ত্রুটিগুলো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে খুঁজে বের করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনোভাবে পিএইচপি-র ওপর দাঁড়িয়ে আছে। ফলে এই সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই মূল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বা পুরো সাইট অচল করে দিতে পারে।

 

 

হোয়াইট হাউস, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের প্রধান প্রধান সাইবার সংস্থাগুলো এই ঝুঁকি কাটাতে একযোগে কাজ করছে। হ্যাকাররা ইতোমধ্যে কিছু সাইটে আক্রমণ শুরু করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। তাই ব্যবহারকারীদের দেরি না করে দ্রুত তাদের সিস্টেম আপডেট করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র:যুগান্তর .কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার