সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৩:২১

সংগৃহীত ছবি

সৌদি আরবে বজ্রপাতে আবু বকর সিদ্দিক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

নিহত আবু বকর সিদ্দিক (২৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুলের ফরিদুল আলমের ছেলে।

 

নিহত আবু বকরের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবে কাজ করতে যায়। সৌদি আরবের মদিনা শহরের আল উলা নামক এলাকায় একটি খেজুর বাগানে সে কাজ করত। রোববার রাতে খবর আসে, ওই খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয় সন্তান।

 

 

তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সূত্র: কালবেলা .কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার